৭৬তম কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিন পাম ডি\' অর সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস। অভিনেতা বর্ণিল ক্যারিয়ার ও কাজের অংশ হিসেবে এই সম্মাননা পাচ্ছেন বলে জানিয়েছেন কান কর্তৃপক্ষ।
১৯৭৯ সালে পরিচালক জেমস ব্রিজের ‘চায়না সিনড্রোম’ সিনেমার জন্য মাইকেল ডগলাস প্রথম কান উৎসবের লাল গালিচায় পা রাখেন। এর পর ‘বেসিক ইন্সটিঙ্কট’ সিনেমার জন্য ১৯৯২ সালে কান এর লাল গালিচায় ফিরে আসেন। যে সিনেমার জন্য সারা বিশ্বে মাইকেল ডগলাসের সঙ্গে শ্যারন স্টোনকে এনে দিয়েছি বিশ্বব্যাপী খ্যাতি।
তার এক বছর পরে পরিচালক জোয়েল সুমেচারের ‘ফলিং ডাউন\' সিনেমার প্রিমিয়ারের জন্য আবারও কান উৎসবের লাল গালিচায় পা রাখেন মাইকেল। সর্বশেষ ২০২৩ স্টিভেন স্পিলবার্গের ‘বিহাইন্ড দ্যা ক্যান্ডেলেবরা’ সিনেমার জন্য কানের লাল গালিচায় পা রাখেন এই হলিউড অভিনেতা।
এবার ২০২৩ সালে পাম ডি\' অর গ্রহণের জন্য কানে উপস্থিত থাকবেন মাইকেল। তাকে সম্মাননা জানানো নিয়ে কান কর্তৃপক্ষ জানিয়েছেন ‘মাইকেল ডগলাস সারা বিশ্বের সিনেপ্রেমীদের জন্য একজন উৎসাহদাতা। আমরা তাকে এই সম্মাননা দিতে পেরে গর্বিত’।

