Image description

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও মা হতে যাচ্ছেন। জানা গেছে, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং শাকিব খানের পরামর্শে সন্তান জন্মদানের প্রস্তুতি নিচ্ছেন।

বুবলী গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তখনই তাদের সম্পর্ক ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছিল। বর্তমানে শারীরিক ঝুঁকির কারণে তিনি শুটিং স্থগিত রেখেছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ ছবির প্রথম চার দিনের শুটিং সম্পন্ন হলেও দ্বিতীয় লটের জন্য শিডিউল পাননি। সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে যাবেন সন্তান জন্ম দিতে, যেমনটা প্রথম সন্তানের সময় হয়েছিল।

প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, বুবলীকে ছাড়া ছবির বাকি কাজ শেষ করতে হবে, কারণ নায়িকা প্রায় দেড় বছর পর শুটিংয়ে ফিরছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে বুবলীর প্রথম সন্তানের জন্ম হয়েছিল। বর্তমানে তিনি ‘পিনিক’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন এবং সর্বশেষ ‘জংলি’ ছবিতে দেখা গেছে।

মানবকণ্ঠ/আরআই