Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘প্রতিবাদী আমলে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আসতে চান, বাংলাদেশে আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না। আবার যদি অবৈধ নির্বাচন হয় আবার জুলাই নেমে আসবে, আবার আবু সাঈদ উত্তরসূরিরা নেমে আসবে, ওসমান হাদির উত্তরসূরিরা নেমে আসবে, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শহীদ ওসমান হাদি চত্বরে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। 
 
সাদিক কায়েম বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সবাইকে সাজাগ থাকতে হবে।’ এ সময় তিনি নানা স্লোগান দেন।

এ সময় মঞ্চে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎই তিনি নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি দেন। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে ফের লাথি দেন।

তাৎক্ষণিক সরে গিয়ে রক্ষা পান ওই নারী পুলিশ সদস্য। তবে ওই নারী সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।