Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে রাস্তায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে।

এ প্রসঙ্গে অভিনেতা আরশ খান এক ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “মাদক আটকাইতে উপরমহলে হাত দেন। পোলাপাইন হাতাচ্ছেন কেন!”

আরও একটি মন্তব্যে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, অল্প সময়ের মধ্যেই সমালোচনার মুখে পড়া কোনো পক্ষের জন্য শুভ নয়।

এদিকে অভিনেত্রী শবনম ফারিয়াও পৃথক পোস্টে আইন-শৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/আরআই