Image description

বলিউড থেকে হলিউড—সর্বত্রই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। গত কয়েক মাস ধরে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে ছড়ানো বিচ্ছেদ ও দূরত্বের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। সব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক আগের মতোই অটুট ও মধুর রয়েছে।

বর্তমানে দক্ষিণ ভারতে এস এস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। শুটিংয়ের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “নিক ও আমি দুজনেই খুব ভালো আছি। আমরা সুন্দরভাবে আমাদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের কোনো আজেবাজে গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু হঠাৎ চারদিকে শুনছি আমাদের নাকি বিচ্ছেদ হচ্ছে!”

গুঞ্জনকারীদের প্রতি বিরক্তি ও বিস্ময় প্রকাশ করে প্রিয়াঙ্কা প্রশ্ন ছুঁড়ে দেন, “মানুষ কি আসলে চায় আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন বারবার এমন ভিত্তিহীন খবর ছড়ানো হয়?”

অনেকেই তাদের মধ্যকার সাংস্কৃতিক পার্থক্য, ভিন্ন ধর্ম এবং বয়সের ব্যবধান নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমরা দুই ভিন্ন দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা এবং বয়সেও পার্থক্য আছে। হয়তো এই কারণেই অনেকে নেতিবাচক কথা বলার সুযোগ পায়। কিন্তু বাস্তবতা হলো, গত ৮ বছর ধরে আমরা অত্যন্ত সুখি দম্পতি হিসেবে একসঙ্গে আছি।”

নিজের সম্পর্কের শুরুর দিকের স্মৃতিচারণ করে এই গ্লোবাল আইকন জানান, নিকের সঙ্গে দেখা হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন যে নিকই তার জীবনের জন্য সঠিক মানুষ এবং তখনই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি অস্কারের মঞ্চেও প্রিয়াঙ্কা ও নিককে একসঙ্গে হাস্যোজ্জ্বলভাবে দেখা গেছে। প্রিয়াঙ্কার এই সরাসরি বক্তব্যের পর তাদের ভক্তদের মনে জমে থাকা বিচ্ছেদ আশঙ্কার মেঘ কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই