নতুন রেকর্ড গড়ল ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেলার। প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভিউ সংখ্যা পৌঁছেছে ২৭৭ মিলিয়নের ওপর। এটি এইচবিও ও এইচবিও ম্যাক্স-এর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার।
এই ভিউয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে ইউটিউব থেকে, এরপর রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।
এ ছাড়া এক্স, টিকটক এবং এইচবিও ম্যাক্স-এর প্ল্যাটফর্ম থেকেও উল্লেখযোগ্য ভিউ এসেছে।
ট্রেলারে দেখা যায়, ডমিনিক ম্যাকলাফলিন অভিনীত হ্যারি তার অতীত ও বাবা-মা সম্পর্কে জানতে চাচ্ছে, আর হ্যাগ্রিড তাকে সাহসিকতা ও মানবিকতার পাঠ দিচ্ছেন। হগওয়ার্টসের নতুন জীবন, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে বন্ধুত্ব, সোর্টিং হ্যাট, হার্বোলজি ক্লাস এবং গ্রিফিন্ডরের হয়ে কুইডিচ খেলাও ট্রেলারে ফুটে উঠেছে।
সিরিজে আরো আছেন জন লিথগো (আলবাস ডাম্বলডোর), জ্যানেট ম্যাকটের (মিনার্ভা ম্যাকগোনাগাল) এবং পাপা এসিদু (সেভেরাস স্নেইপ)।
এ ছাড়া নেভিল লংবটম, ড্রাকো ম্যালফয়সহ অন্যান্য পরিচিত চরিত্র নতুন মুখে হাজির হবে।
সিরিজের শোরানার দায়িত্বে রয়েছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং একাধিক পর্ব পরিচালনা করেছেন মার্ক মাইলোড।
সব কিছু ঠিক থাকলে চলতি বছরের বড়দিনে এইচবিও-এ সিরিজটির সম্প্রচার শুরু হবে এবং একই সঙ্গে এইচবিও ম্যাক্স-এ স্ট্রিমিং হবে।




Comments