যশোরের মণিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, তব্বির রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার করা তেলের মধ্যে ডিজেল, পেট্রল ও অকটেন রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মাহির দায়ান আমিন বলেন, ‘শনিবার দুপুরে খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে তেল মজুদ করা আছে। বিকেলে ঘটনাস্থলে গিয়ে তেলের প্রকৃত মালিক তব্বিরকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তিনটি ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’
তিনি আরো জানান, জব্দ করা তেল মণিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে রাজস্ব খাতে জমা দেওয়া হবে।




Comments