বলিপাড়া থেকে ক্রিকেটের ময়দান-সবখানে চর্চা এখন তুঙ্গে। সৌজন্যে টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও এক জনিপ্রয় জার্মান ভ্লগার। তবে সেই চর্চায় নতুনমাত্রা যোগ করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। বিরাটের একটি ‘লাইক’ ঘিরে যখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার গুঞ্জন, ঠিক তখনই অভিনেত্রীর প্রতিক্রিয়া যেন আগুনের ঘি ঢেলে দেওয়ার মতো।
সামাজিক মাধ্যমে বিরাট কোহলি কী করছেন, কাকে ফলো করছেন কিংবা কার ছবিতে লাইক দিচ্ছেন, তা নিয়ে গোয়েন্দাগিরি করা নেটিজেনদের পুরনো স্বভাব। এর আগেও বিরাটের বিভিন্ন পোস্ট বা লাইক নিয়ে বহু বিতর্ক হয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলো এই জার্মান ভ্লগার এবং আমিশা প্যাটেলের সেই বিশেষ প্রতিক্রিয়া।
সম্প্রতি এক জার্মান ভ্লগার নিজের একটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, ক্রিকেটার বিরাট কোহলিও সেই ছবিতে লাইক দিয়েছেন। বিরাটের একটি ‘লাইক’ নজর কেড়েছে নেটিজেনদের। এরপরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা মজা করে লিখতে শুরু করেছেন— বিরাট ভাই, আনুশকা ভাবি কি সব জানেন? আর সেই খবর চাউর হতেই আসরে নামলেন ‘গদরখ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। অভিনেত্রীর মন্তব্য যেন বিরাটের সেই ‘লাইক’-এর চেয়েও বেশি ভাইরাল হয়ে গেছে।
বিরাটের হয়ে সওয়াল করে অভিনেত্রী বলেন, লাইক করা কি কোনো পাপ? এটা তার জীবন, তার ইনস্টাগ্রাম এবং তার ইচ্ছা। মানুষের কাজই হলো শুধু ট্রল করা। তাদের কি আর কোনো কাজ নেই? কারও কাজ ভালো লাগলে তাতে লাইক দিয়ে প্রশংসা করা অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে জানিয়েছেন আমিশা প্যাটেল। অভিনেত্রী বলেন, কারও ভালো কাজকে লাইক করা ভালো ব্যাপার। আসলে ট্রল করাটাই হলো আসল পাপ, কাউকে লাইক করা নয়।
বিরাটের ব্যক্তিগত স্বাধীনতা ও ট্রলারদের অহেতুক কৌতূহল নিয়ে তার এই সোজাসাপ্টা মন্তব্য এখন সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেক নেটিজেন বলছেন, সেলিব্রিটিদেরও যে একটা ব্যক্তিগত জগত থাকতে পারে, আমিশা সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।




Comments