কবি ও অভিনেতা রিফাত চৌধুরী কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান টাকা পাঠিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি আসে তবে সেই টাকা গ্রহণ করেননি রিফাত চৌধুরী। অভিনেতা এর পেছনের কারণ জানিয়েছেন সংবাদমাধ্যমে। রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। টাকার বিষয়টিও তাকে কেউ নিশ্চিত করে জানাননি বলে দাবি করেন তিনি।
সংবাদমাধ্যমে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রিফাত চৌধুরী বলেন, তিনি শুনেছিলেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। কিন্তু সেই টাকা কেউ তাকে দেননি, এমনকি বিষয়টি নিয়েও তাকে জানানো হয়নি। এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তা গ্রহণ করেননি।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যা ছাড়াও শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতেও থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেয়া হয়।
এনএ




Comments