Image description

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ আরও ১৭ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারী গোষ্ঠী ভেন্তে ভেনেজুয়েলা। তাদের মুক্তির তথ্যটি বেসরকারি সংস্থা ক্লিপভে-ও নিশ্চিত করেছে। মুক্তদের মধ্যে ৭ জন নারী আছে বলেও জানিয়েছে তারা।

কয়েকদিন আগেই ভেনেজুয়েলার এক রাজনৈতিক নেতাকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে ফের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এদিকে কয়েক মাসের চরম উত্তেজনার পর জানুয়ারির প্রথম দিকে কারাকাসে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে মাদুরোর মিত্র ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি ও তেল আইন সংস্কারের মতো পদক্ষেপ নেন।

তারই অংশ হিসেবে এ বন্দিদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই মুক্তি প্রক্রিয়া বেশ ধীরগতিতে হচ্ছে বলে বিরোধীরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন। সূত্র: রয়টার্স