আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ
সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান ইরানের
আফগানিস্তান ও পাকিস্তানকে পারস্পরিক মতপার্থক্য সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আল জাজিরার।
পবিত্র রমজান মাসের সংযম ও ইসলাম ধর্মের সংহতির গুরুত্ব তুলে ধরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
আজ শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
আরাগচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে, পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং সহযোগিতা বৃদ্ধিতে তেহরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।




Comments