মার্কিন গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
খামেনি হত্যাকাণ্ডের পর লারিজানি ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার উদ্যোগ নিয়েছেন বলে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে। এমন দাবির পরই তিনি এ বিবৃতি দিলেন।
এদিকে, ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।
রোববার (১ মার্চ) মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।
তাদের আরও আগেই এটা করা উচিত ছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।




Comments