Image description

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ও কূটনৈতিকপাড়ায় ড্রোন হামলা চালানো হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে হামলার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এর ফলে ভবনের একটি অংশে 'সামান্য অগ্নিকাণ্ড' ঘটে এবং আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ, জেদ্দা এবং ধাহরান শহরে সংশ্লিষ্টদের নিজ নিজ স্থানে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকে দূতাবাস এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে যে এই হামলা ইরানের পক্ষ থেকে করা হয়েছে হয়েছে।

এদিকে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ নেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এই হামলার প্রতিক্রিয়া কী হতে যাচ্ছে তা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।