Image description

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পাকিস্তানের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, এই নির্দেশটি ইসলামাবাদের মূল দূতাবাসের পাশাপাশি লাহোর এবং করাচির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। খবর আল জাজিরা

জানানো হয়েছে, এই বাতিলের সিদ্ধান্ত আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত রোববার করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীরা চড়াও হলে নিরাপত্তা রক্ষীদের গুলিতে অন্তত ১০ জনসহ দেশজুড়ে ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের পর এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।