Image description

ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।  

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন ম্যাখোঁ। 

তিনি বলেছেন, ২ মার্চ সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র-ড্রোন। যেহেতু সাইপ্রাস ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য, তাই ইইউ’র সনদ মেনেই সাইপ্রাসের নিরাপত্তার জন্য ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

ইতিমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্যসগরের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।