কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাংক ও ভবনে আগুন ধরে যায়।
কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে যে আজ ভোরে কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে লাগা আগুন এখন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে এনেছে।
সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অন্যান্য দল এখনও সামাজিক নিরাপত্তা অফিসের মূল ভবনে আগুন নেভানোর চেষ্টা করছে।
আজ সকালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই সীমান্তরক্ষীর মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পরই এই বিবৃতি দেওয়া হল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।




Comments