যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে গত ৭২ ঘণ্টায় বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে।
সোমবার (৯ মার্চ ) সকালে তিনটি বি-৫২ বোমারু বিমান সেখানে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্যে প্রথমবারের মতো বি-৫২ বোমারু বিমান দেখা গেল।
জানা যায়, ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। কিছু বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ, যার অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।
এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এই বিশাল আকারের বিমানের জন্য উপযোগী।
এসব বিমান দেখতে ঘাঁটির চারপাশে অনেক সাংবাদিক ও স্থানীয়রা জড়ো হয়েছেন।
সূত্র : বিবিসি




Comments