Image description

ইরানের ড্রোন হামলায় ওমানে দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।

দেশটির একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত হন। এ ছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয় বলে জানায় ওমান নিউজ এজেন্সি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবরে জানানো হয়।

ওমান নিউজ এজেন্সি বলছে, এই দুটি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ।