Image description

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।  হামলায় দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা চালানো হয়। তবে এতে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে-সেটি ইরান থেকে আসেনি। তারা ধারণা করছেন, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

সূত্র: আলজাজিরা