Image description

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে দেশজুড়ে চলমান এই হামলায় আহত হয়েছে আরো ২ হাজার ৯ জন।

শনিবার (১৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি বলেছে, ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৮২৬ জন নিহত হয়েছে।

তাদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬ জন শিশুও রয়েছে। 

আরো বলা হয়েছে, বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা বা নিরাপত্তা হুমকির কারণে দেশটিতে এখন পর্যন্ত ৫টি হাসপাতাল বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে।