ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)র বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত (সোমবার) রাতে এক হামলায় তারা আইআরজিসি-র বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছে।
তারা বলেছে, সোলেইমানিকে হত্যার এই দাবি ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কাঠামোর’ ওপর একটি ‘গুরুত্বপূর্ণ আঘাত’ এবং ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত রাখার’ অঙ্গীকার করেছে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।




Comments