Image description

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজে দাবি করেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছে। তবে এই দাবির বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি।

যদি এ তথ্য সঠিক হয়, তবে লারিজানির হত্যাকাণ্ডটি হবে এই যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড। এর আগে ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই মার্কিন-ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন ।

লারিজানিকে সর্বশেষ শুক্রবার তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে আল-কুদস দিবস সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল।

লারিজানি বহু বছর ধরে ইরানের রাজনৈতিক নেতৃত্বের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং একসময় তিনি পশ্চিমাদের সাথে দেশটির পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পূর্বে ইরানের সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।