মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্বজুড়ে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং তা শেষ পর্যন্ত সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের এই সংঘাতের বিরোধিতা করার আহ্বানও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি “বৈশ্বিক প্রতিক্রিয়ার ঢেউ” ইতোমধ্যে শুরু হয়েছে, যা সম্পদ, ধর্ম বা জাতি নির্বিশেষে সব মানুষের ওপর প্রভাব ফেলবে। ওই পোস্টের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্টের একটি পদত্যাগপত্রের অনুলিপিও শেয়ার করেন।
পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেন, “সৎ বিবেকের সঙ্গে” তিনি ইরান-সংক্রান্ত চলমান যুদ্ধকে সমর্থন করতে পারেন না, কারণ তাঁর মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি নয়।
আরাঘচি আরও দাবি করেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গা থেকে ক্রমশ বেশি সংখ্যক কর্মকর্তা এই যুদ্ধকে অন্যায্য হিসেবে আখ্যা দিচ্ছেন।
তাঁর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেকেরই এই অবস্থান অনুসরণ করা উচিত।




Comments