Image description

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলের অদূরে একটি পণ্যবাহী জাহাজের (বাল্ক ক্যারিয়ার) খুব কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) শারজাহ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল (২৮ কিলোমিটার) উত্তর দিকে এই রহস্যময় বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, সমুদ্রের ওই এলাকায় অবস্থানকালে হঠাৎ একটি অজ্ঞাত বস্তু জাহাজটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। এর পরপরই জাহাজটির খুব কাছাকাছি বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। তবে এটি ড্রোন হামলা ছিল কি না বা সরাসরি জাহাজটিতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে বিস্তারিত এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্যানুযায়ী, এই বিস্ফোরণে জাহাজটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা নাবিক দলের সব সদস্য সুস্থ ও নিরাপদ আছেন। বর্তমানে জাহাজটি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং সংশ্লিষ্ট এলাকায় নৌ-নজরদারি বাড়ানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর