Image description

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তার চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অস্বস্তি ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে সোনিয়া গান্ধীর পাশে রয়েছেন তার ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।

হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন প্রকাশ করেনি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টসহ কিছু বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ইতিপূর্বেও একই ধরনের শারীরিক সমস্যার কারণে বর্ষীয়ান এই নেত্রী একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর