মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে সরে যেতে সাধারণ মানুষকে আইআরজিসির সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে সাধারণ জনগণকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’। সম্ভাব্য হামলার সময় সাধারণ জনগণের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্যই এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণের উদ্দেশে আইআরজিসি বলেছে, "আমরা আপনাদের জোরালো পরামর্শ দিচ্ছি যে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা দ্রুত ত্যাগ করুন। আমরা চাই না আমাদের কোনো অভিযানে আপনাদের জানমালের ক্ষতি হোক।"
মানবকণ্ঠ/ডিআর




Comments