যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে বেশ দ্রুতই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে পাকিস্তানের পতাকাবাহী ২০টি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। ইরানের পার্লামেন্টের স্পিকার এ অতিরিক্ত ট্যাংকার চলাচলের অনুমোদন দিয়েছেন।
আগামী কয়েক দিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হননি।




Comments