Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে যুদ্ধবিরতি “কৌশলগত পরাজয়” বলে মন্তব্য করেছেন জার্মানির নিরাপত্তা বিশেষজ্ঞ মিউনিখের সামরিক বিশ্ববিদ্যালয় বুন্দেসভেয়ারের অধ্যাপক কার্লো মাসালা। সূত্র: দি টেলিগ্রাফ

তার মতে, এই চুক্তিটি ট্রাম্প প্রশাসনের একটি “কৌশলগত পরাজয়” স্বরূপ।

অধ্যাপক মাসালা জার্মান সংবাদপত্র ‘ডি ভেল্ট’-কে বলেছেন যে, এই চুক্তির ফলে তেহরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে টোল আদায় করতে পারবে। এর ফলে বিশ্ব বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণের দিক থেকে তেহরান যুদ্ধের আগের অবস্থানের চেয়েও শক্তিশালী অবস্থানে চলে যাবে।  

অধ্যাপক মাসালা বলেন, “এখন যা অর্জিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত পরাজয়ের মতোই দেখাচ্ছে। ইরানের ১০-দফা পরিকল্পনায় এখনও হরমুজ প্রণালী ব্যবহারের জন্য টোল প্রদানের শর্তটি অন্তর্ভুক্ত রয়েছে, এবং সেই অর্থ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে”।

তিনি বলেন, ইরানের শর্তগুলোর একটি ছিলো, যুক্তরাষ্ট্র যেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেয়। অথচ এটি যুক্তরাষ্ট্রের সেই অবস্থানের বিপরীত, যেখানে তারা বলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করতে হবে।

অধ্যাপক মাসালা ট্রাম্পের যুদ্ধবিরতিকে একটি "এক্সিট স্ট্র্যাটেজি" বা সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে দেখছেন। 

তার মতে, লক্ষ্য পূরণ না হলেও ট্রাম্প "ইরানকে দুর্বল করা হয়েছে" এমন দাবি করে যুদ্ধের সমাপ্তি টানতে পারেন, যা দীর্ঘমেয়াদে কোনো স্থিতিশীল সমাধান আনবে না