Image description

ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। যা ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকটটির দ্রুত সমাধানের আশা ম্লান করে দিয়েছে। _আল জাজিরা।  

বাজার গবেষণা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার পাঁচটি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যা আগের দিনের ১১টির তুলনায় কম, এবং বৃহস্পতিবার সাতটি জাহাজ যাতায়াত করেছে।

লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, প্রণালীটির অব্যাহত অবরোধের কারণে ৩২৫টি ট্যাংকারসহ ৬০০টিরও বেশি জাহাজ এখনও উপসাগরে আটকা পড়ে আছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতি সত্ত্বেও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় শিপিং কোম্পানিগুলো ঝুঁকি নিতে চাইছে না। ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থার ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।