Image description

উত্তর আরব সাগরে বিপদে পড়া ‘গোল্ড অটাম’ নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জাহাজটি থেকে সাহায্য চেয়ে জরুরি বার্তা পাঠানোর পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পাকিস্তান নৌবাহিনীর একটি দল। এরপর ওই জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

তবে ঠিক কী কারণে ওই পণ্যবাহী জাহাজটি বিপদে পড়েছিল বা কেন নাবিকরা সাহায্য চেয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি দেশটির সেনাবাহিনী।

সূত্র: রয়টার্স

মানবকণ্ঠ/আরআই