ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর খোদ নিজ দেশেই বিপদে ট্রাম্প প্রশাসন। যুদ্ধের পক্ষে নয় বেশিরভাগ মানুষ। ফলে ক্রমাগত ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছেই।
বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রতি তিনজন আমেরিকানের মধ্যে দুজনই বলেছেন যে, তাঁরা এই যুদ্ধের অবসান দেখতে চান, কারণ তাঁদের মতে যুদ্ধটি অনেক দূর গড়িয়েছে।
তাঁরা জ্বালানির দাম এবং ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে প্রভাবিত হওয়া বিভিন্ন পণ্যের মূল্য নিয়ে অভিযোগ করছেন। মুদ্রাস্ফীতি আবার বাড়ছে। ফলে এটি ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করছে।
শুধু জনগণ নয় প্রশাসনের ভেতরেই আদৌ যুদ্ধ শুরু করা হবে কি না, তা নিয়ে কোনো ঐক্যমত ছিল না।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেই যুদ্ধ শুরু করার বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিলেন। সেই জেডি ভ্যান্সই ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
যেহেতু তিনিই প্রথম থেকে এই যুদ্ধ শুরু হোক তা চাননি, তাই ইরানিদের সাথে একটি শক্তিশালী ও অনেক বেশি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের চেষ্টা করার জন্য জেডি ভ্যান্সের ওপর প্রচণ্ড চাপ থাকবে।




Comments