ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেন, “পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য”।
রোববার (১২ এপ্রিল ২০২৬) ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সরাসরি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর তিনি এই বিবৃতি দেন।
তিনি বলেন, আমরা আশা করি, উভয় পক্ষ সমগ্র অঞ্চল ও তার বাইরে টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য এই ইতিবাচক মনোভাব অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, পাকিস্তান আগামী দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পৃক্ততা ও সংলাপ সহজতর করতে তার ভূমিকা পালন করে যাবে।
দার যুদ্ধবিরতি অর্জনে সহায়তার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করায় উভয় পক্ষের প্রতি “কৃতজ্ঞতা” প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, উভয় পক্ষই “স্থায়ী শান্তি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব” বজায় রাখবে।




Comments