দক্ষিণ লেবাননে নিরীহ মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের হামলায় দক্ষিণ লেবাননে ৫ জন নিহত হয়েছে।
রোববার লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এনএনএ আরও জানায়, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আহতদের উদ্ধার করে নিকটবর্তী শহর টায়ারের হাসপাতালে পাঠানোর কাজ করছিল।
এতে আরও বলা হয়, ইসরায়েল টায়ার জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালিয়েছে এবং মারাকায় অন্তত তিনজন আহত হয়েছেন। কানা শহরটি এর আগেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে।




Comments