Image description

মার্কিন বাহিনী একটি অবরোধের মাধ্যমে সমুদ্রপথে ইরানে আসা-যাওয়ার অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে এখন তারা ‘সামুদ্রিক শ্রেষ্ঠত্ব’ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।  

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ চালুর ৩৬ ঘণ্টার মধ্যেই “সম্পূর্ণরূপে কার্যকর” করা হয়েছে। 

পোস্টটিতে সেন্টকম প্রধান ব্র্যাড কুপারকে উদ্ধৃত করা হয়েছে।