ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি খরচের জন্য ভেনেজুয়েলা সরকারকে অর্থায়নের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। এর মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে মামলাটিকে ঘিরে থাকা আইনি অচলাবস্থার অবসান ঘটল।
ফেডারেল প্রসিকিউটর এবং মাদুরো দম্পতির আইনজীবীরা শুক্রবার গভীর রাতে দাখিল করা এক যৌথ চিঠিতে মামলার তত্ত্বাবধানকারী বিচারককে জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন না করেই অভিযুক্তদের আইনজীবীদের পারিশ্রমিক দেওয়ার অনুমতি দিতে একটি লাইসেন্স সংশোধনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আইনজীবীরা বিচারককে জানান, “সংশোধিত লাইসেন্সগুলো প্রতিরক্ষা আইনজীবীদের নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ভেনিজুয়েলা সরকারের কাছ থেকে অর্থ গ্রহণ করার অনুমোদন দেয়, যাতে এই অর্থ এমন তহবিল থেকে প্রদান করা হয় যা “৫ মার্চ, ২০২৬-এর পর ভেনিজুয়েলা সরকারের কাছে উপলব্ধ থাকবে।”
মাদুরো পরিবার এবং ভেনিজুয়েলা সরকার উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত, তাই তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে ইচ্ছুক যে কাউকে মার্কিন নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন এড়াতে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল থেকে লাইসেন্স নিতে হবে।
গত মাসের শেষের দিকে নিকোলাস মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক বলেন, ওএফএসি ভেনেজুয়েলা সরকারকে তার আইনি খরচ পরিশোধের অনুমতি দিয়ে একটি লাইসেন্স মঞ্জুর করার পর তা প্রত্যাহার করে নিয়েছে।
প্রসিকিউটররা বলেছেন, এটি একটি “প্রশাসনিক ত্রুটি” ছিল এবং মাদুরোরা তাদের আইনি খরচ মেটানোর জন্য ভেনিজুয়েলায় থাকা ব্যক্তিগত তহবিল ব্যবহার করতে পারবেন। কিন্তু পোলাক যুক্তি দেন যে, এই রায় পরিবর্তন মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।
পোলাকের মতে, মাদুরোরা সাক্ষ্য দিয়েছিলেন যে আইনি ফি পরিশোধ করার মতো নিজস্ব তহবিল তাদের কাছে নেই।
মাদুরোদের আইনজীবীরা এর আগে বিচারককে অভিযোগপত্রটি খারিজ করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, মার্কিন সরকার একটি মাদক-সন্ত্রাসবাদী ষড়যন্ত্র সংক্রান্ত ফৌজদারি অভিযোগের বিরুদ্ধে তাদের আত্মপক্ষ সমর্থনের পথে বাধা সৃষ্টি করছে।
গত মাসে একটি শুনানির সময়, সরকারি আইনজীবীরা মাদুরোদের বিরুদ্ধে “ভেনেজুয়েলার সম্পদ লুণ্ঠনের” অভিযোগ আনেন এবং বলেন, “বৈদেশিক নীতিকে প্রভাবিত করতে নিষেধাজ্ঞা ব্যবহারের” ক্ষমতা সরকারের থাকা উচিত।
আইনজীবী বলনে, নিষেধাজ্ঞার উদ্দেশ্য এটাই এবং তহবিলে প্রবেশাধিকার সীমিত করার একটি ন্যায্য কারণ।
বিচারক অ্যালভিন হেলারস্টেইন সরকারের অবস্থানের বিষয়ে সংশয় প্রকাশ করে বলেন, মাদুরো ও তার স্ত্রী ফেডারেল হেফাজতে থাকায় তিনি মনে করেন না যে তারা কোনো হুমকি সৃষ্টি করতে পারেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মাদুরোদের আইনজীবীরা তাদের আইনি লড়াই প্রত্যাহার করে নিয়েছেন।
মাদুরো পরিবারকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে ফেডারেল হেফাজতে রাখা হয়েছে।
পোলাক ইঙ্গিত দিয়েছেন যে তিনি মাদুরোর গ্রেপ্তারের বৈধতাকে চ্যালেঞ্জ করবেন এবং যুক্তি দিয়েছেন যে, যেহেতু কথিত অবৈধ কার্যকলাপগুলো তার রাষ্ট্রপতি থাকাকালীন সংঘটিত হয়েছিল, তাই মাদুরো বিচারের আওতামুক্ত।
মাদুরো ২০১৩ সালে প্রথমবারের মতো ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু মার্কিন সরকারসহ আরও কয়েক ডজন দেশ ২০১৯ সাল থেকে তাকে ভেনিজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি।
মার্চ মাসে ট্রাম্প প্রশাসন মাদুরোর সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজকে ভেনিজুয়েলার নেতা হিসেবে স্বীকৃতি দেয়।




Comments