Image description

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও তথ্য ব্যক্তিত্ব সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকুরি আইন অনুযায়ী অন্যান্য পেশা, ব্যবসা কিংবা যেকোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই আদেশে আরও জানানো হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই