Image description

টানা ১৫ বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর ক্ষমতা হারাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল বিজেপি।

ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১৮২টি আসনে জয়লাভ করেছে এবং এগিয়ে আছে আরও ২৫টি আসনে। রাজ্যে সরকার গঠন করতে প্রয়োজন ১৪৮টি আসন। ফলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি।

অন্যদিকে, ভোটে ভরাডুবি হয়েছে মমতার তৃণমূল কংগ্রেসের। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি ৬৩টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে ১৭টি আসনে। অর্থাৎ, গতবার ২১৫টি আসন পাওয়া তৃণমূল যে এবার তিন অঙ্কও ছুঁতে পারবে না তা প্রায় নিশ্চিত।

এছাড়া, পশ্চিমবঙ্গে কংগ্রেস ২টি আসনে, আম জনতা উন্নয়ন পার্টি ২টিতে এবং সিপিআইএম ১টি আসনে জয় পেয়েছে। উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনে খাতা খুলতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস ও সিপিআইএম।