Image description

নজিরবিহীন তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২২ থেকে ২৮ জুনের মধ্যে রেকর্ড হওয়া এসব মৃত্যুর বেশিরভাগই ৮০ বছর বা তার বেশি বয়সী মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে, যেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

এর আগে ফ্রান্সও জানিয়েছে, চলমান দাবদাহে সেখানে স্বাভাবিকের তুলনায় এক হাজারের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। বিজ্ঞানীদের মতে, ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম তীব্র দাবদাহ হিসেবে বিবেচিত হচ্ছে।