ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট নিরবচ্ছিন্ন রাখতে সরকার ও অপারেটররা বিশেষ ব্যবস্থা নিয়েছে। যে কোনো নেটওয়ার্ক সমস্যা তৎক্ষণিক সমাধানের জন্য ২৪ ঘণ্টা ‘স্পেশাল সাপোর্ট টিম’ দায়িত্বে থাকবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নেটওয়ার্কের সর্বোচ্চ কভারেজ ও সক্ষমতা নিশ্চিত করতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও আনসার প্রযুক্তি ব্যবহার করায় নেটওয়ার্ক সর্বোচ্চ স্তরে কার্যকর থাকবে।
গ্রামীণফোন, রবি, বাংলালিংকসহ সব অপারেটরও মনিটরিং টিম তৈরি করেছেন। তারা নিশ্চিত করেছেন, নির্বাচনের সময় কোথাও কোনো জ্যামার থাকবে না এবং ভয়েস ও ডেটা সেবা স্বাভাবিকভাবে চলবে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পক্ষ থেকেও বলা হয়েছে, নির্বাচনের সময় পর্যাপ্ত জনবল এবং বিশেষ মনিটরিং ব্যবস্থা থাকবে, যাতে দেশে সব জায়গায় পরিষেবা সচল থাকে।
মানবকণ্ঠ/আরআই




Comments