হাই কোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, সোমবার সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি মামনুন রহমান ২ ফেব্রুয়ারি ই-মেইলে এবং বিচারপতি নাইমা হায়দার ৫ ফেব্রুয়ারি নিজস্ব স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগপত্র প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জমা দেন।
জীবনবৃত্তান্ত সংক্ষেপে:
মামনুন রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম। ২০০৪ সালে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি, ২০০৬ সালে স্থায়ী বিচারপতি। আন্তর্জাতিক সম্মেলন ও সফরে অংশগ্রহণ করেছেন নেপাল, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বহু দেশে।
নাইমা হায়দার: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম, পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি। ২০০৯ সালে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি, ২০১১ সালে স্থায়ী বিচারপতি। অক্সফোর্ড, বার্কলি, লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা।
মানবকণ্ঠ/আরআই




Comments