নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ঘটেছে।
গত সোমবার আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি মঙ্গলবার দুপুর এ ঘটনা জানাজানি হয়।
পালিয়ে যাওয়া ব্যক্তির নাম ঈসমাইল হোসেন। সে আড়াইহাজারের চর কমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।
জানা যায়, গত ২৩ ও ২৪ মার্চ আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
এমামলায় এজাহারভুক্ত আসামী ইসমাঈলকে গত সোমবার আড়াইহাজার থানার এসআই অজিত ইসমাইলকে গ্রেপ্তার করে থানায় এসে সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামের কক্ষে বসালে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় ইসমাইল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত চলছে।




Comments