চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে এই মামলায় পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানির পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
এই মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন: চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।
আর এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী; সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন; রেজাউল করিম; মহিউদ্দিন বাচ্চু; হেলাল আকবর; নুরুল আজিম রনি; শৈবাল দাশ সুমন; আবু ছালেক; এসবারুল হক; এইচএম মিঠু; নূর মোস্তফা টিনু; দেবাশীষ পাল দেবু; জমির উদ্দিন; ইমরান হাসান মাহমুদ; জাকারিয়া দস্তগীর; মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।




Comments