Image description

সমকালীন বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করতে আসছে তরুণ লেখক আবেদ আরহাম সাবিব ও সামিয়া আলম অথৈ-এর যৌথ কাব্যগ্রন্থ ‘কেন এই সঙ্গতা’। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিতব্য এই বইটির প্রি-অর্ডার ইতোমধ্যে দেশের জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি-তে শুরু হয়েছে।

প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে, প্রেম, নিঃসঙ্গতা, স্মৃতি এবং মানুষের অন্তর্জগতের গূঢ় অনুভূতিগুলোকে উপজীব্য করে সাজানো হয়েছে এই কাব্যগ্রন্থটি। শব্দের নান্দনিক প্রয়োগ এবং আবেগের বহুমাত্রিক প্রকাশের মাধ্যমে লেখকদ্বয় পাঠকদের এক ভিন্নতর কাব্যিক অভিজ্ঞতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

বইটির একটি কবিতায় কবি লিখেছেন—
“বৎসর ঘুরে ফের যখন কড়া নাড়ে গ্রীষ্মের দিন, শহরের বুকে দাঁড়িয়ে থাকে কৃষ্ণচূড়ারা। প্রচণ্ড ভিড়ে; অচেনা কতক পথিকের, নিবেদন ঘটে ভালোবাসার। আমিওতো তেমন দাঁড়িয়ে থাকি। কৃষ্ণচূড়া কিংবা মাধবীলতা হয়ে। কই তোমাকে তো দেখি না! তোমার দেশে কি গ্রীষ্ম আসে না?”

প্রকাশক জানিয়েছেন, কাব্যগ্রন্থটি ২০২৭ সালের অমর একুশে বইমেলায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। বইমেলা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় বইমেলা এবং বছরজুড়ে দাঁড়িকমা প্রকাশনীর নিজস্ব বিক্রয়কেন্দ্র ও পরিবেশকদের মাধ্যমে পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন।

বর্তমানে আগ্রহী পাঠকদের জন্য রকমারি-তে অগ্রিম বুকিং বা প্রি-অর্ডার করার সুযোগ রাখা হয়েছে।

একনজরে বইয়ের তথ্য:

বইয়ের নাম: কেন এই সঙ্গতা

ধরণ: কাব্যগ্রন্থ

লেখক: আবেদ আরহাম সাবিব ও সামিয়া আলম অথৈ

প্রকাশক: দাঁড়িকমা প্রকাশনী

প্রি-অর্ডার: রকমারি ডটকম-এ চলমান

আনুষ্ঠানিক প্রকাশ: অমর একুশে বইমেলা, ২০২৭।

মানবকণ্ঠ/ডিআর