Image description

কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চকরিয়া প্রেসক্লাব’ (স্থাপিত ১৯৮০ খ্রি.)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জনতা শপিং সেন্টারস্থ ক্লাবের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক বশির আল মামুন ও মনসুর মহসিন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি আরমান চৌধুরী (ইত্তেফাক), সহ-সভাপতি মো. ফরিদ বাবুল (যুগযুগান্তর) ও এম রায়হান চৌধুরী (আমাদের নতুন সময়)। যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের (সাঙ্গু ও ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক সাঈদী আকবর ফয়সাল (ভোরের ডাক) ও নুরুল আমিন টিপু (ভোরের সময়)।

অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর (গণসংযোগ), দপ্তর সম্পাদক ইউছুফ বিন হোছাইন (দৈনিক বাংলা), প্রচার সম্পাদক রাজু দাস (খবরের কাগজ), ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি ভুট্টো (এনপিবি), সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন (ভোরের আকাশ), পাঠাগার সম্পাদক আব্দুল করিম বিটু (জবাবদিহি), আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন (নিরপেক্ষ), প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন (নাগরিক সংবাদ), সমাজকল্যাণ সম্পাদক রিয়াদ উদ্দিন (পর্যবেক্ষণ ও এনএনটিভি) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নুরুল ইসলাম সুমন (আমার সংবাদ)।

নির্বাহী সদস্য পদে এ কে এম বেলাল উদ্দিন (ডেইলি ইন্ডাস্ট্রি), বশির আল মামুন (এশিয়া এজ) ও জহিরুল ইসলাম (কর্ণফুলী) নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য হিসেবে তৌহিদুল ইসলাম, মোর্শেদ আলম, শফিউল করিম সবুজ, জাহেদুল ইসলাম রুবেল এবং সহযোগী সদস্য হিসেবে আরফাত সানি, হোছাইন মোহাম্মদ সবুজ ও তানবিরুল ইসলাম কমিটিতে স্থান পেয়েছেন।

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই ক্লাবের নতুন কমিটি আগামী দুই বছর চকরিয়ার সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর