দেশের কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে । আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর থেকে দেওয়া আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে, আর সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে। আজ সন্ধ্যা ৬টার পর পরবর্তী ৪৮ ঘন্টার (২ দিন) আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া
অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, ‘বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।’ আর পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলা হয়েছে, ‘তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।’

