দেশের কয়েক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে আজ
দেশের কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে । আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ....
