Image description

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ৬ ঘণ্টা পর ঠাকুরগাঁও উপজেলা বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। 

এ সময় তিনি জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

জানা যায়, দীর্ঘদিন পরে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলন স্থগিতের আদেশ দিলে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ।

এদিকে ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। ফলে ভোগান্তিতে পরেন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুলকলেজের শিক্ষার্থীরা।

মানবকণ্ঠ/এসআর