Image description

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

ওয়েবসাইট: gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিলেই ফলাফল দেখা যাবে।

এসএমএস: টেলিটক সংযোগ থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে GSA Result User ID এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।

মাউশি জানিয়েছে, এবার সারা দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসনে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির ফল পাওয়ার পর বিদ্যালয়গুলোর ভর্তি কমিটি নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু করবে।