২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ওয়েবসাইট: gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিলেই ফলাফল দেখা যাবে।
এসএমএস: টেলিটক সংযোগ থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে GSA
মাউশি জানিয়েছে, এবার সারা দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসনে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির ফল পাওয়ার পর বিদ্যালয়গুলোর ভর্তি কমিটি নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু করবে।




Comments