পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সুলভমূল্যে গরু-মুরগি, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত দাম অনুযায়ী:
গরুর মাংস: ৬৫০ টাকা প্রতি কেজি
ড্রেসড ব্রয়লার মুরগি: ২৫০ টাকা প্রতি কেজি
পাস্তুরিত দুধ: ৮০ টাকা প্রতি লিটার
ডিম: ৮ টাকা প্রতি পিস
মন্ত্রণালয় জানিয়েছে, এবার ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি।
মানবকণ্ঠ/আরআই




Comments